Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাদায় পা পড়ে রোজই বেকায়দায়, গঙ্গাসাগরে কষ্টের পুণ্যস্নান ভক্তদের

তিন নম্বর রাস্তা ধরে এগিয়ে চার নম্বরের দিকে গেলে দেখা যাবে, গোটা সৈকত কাদায় কাদা। ঠিক যেমন মাটির রাস্তার হাল হয় বর্ষায় ঠিক তেমন। এখানে কিন্তু বৃষ্টি হয়নি।

কাদায় পা পড়ে রোজই বেকায়দায়, গঙ্গাসাগরে কষ্টের পুণ্যস্নান ভক্তদের
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তিন নম্বর রাস্তা ধরে এগিয়ে চার নম্বরের দিকে গেলে দেখা যাবে, গোটা সৈকত কাদায় কাদা। ঠিক যেমন মাটির রাস্তার হাল হয় বর্ষায় ঠিক তেমন। এখানে কিন্তু বৃষ্টি হয়নি। প্রাকৃতিক কারণে সমুদ্রতটে বালি নেই। তবু ভাটার সময় যতদূর চোখ যায়, তিন থেকে পাঁচ নম্বর সি বিচের রাস্তায় শুধুই কাদা। যাঁরা এসেছেন পুণ্য সঞ্চয়ে তাঁরা পড়েছেন বেকায়দায়। এক প্রান্তে খুলতে হচ্ছে জামাকাপড়। তারপর কয়েকশো মিটার কাদা পেরিয়ে সমুদ্রে যেতে হচ্ছে। ফেরার সময় আবার সেই কাদাই পায়ে মেখে এসে আবার কচলে ধুতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বিরক্ত তাঁরা। বললেন, ‘আয়োজনে তো খামতি দেখা যাচ্ছে না। কিন্তু সি বিচের যা হাল, বেশ সমস্যা হচ্ছে।’ জানা গিয়েছে, অনেকদিন ধরেই বিচের এই খারাপ হাল। একটি অংশে ব্যারিকেড করা থাকলেও সমুদ্রের কাছে উন্মুক্ত জায়গা। সেখানে নামতে কোনও বাধা নেই। ফলে ভিড়ের চাপে অনেকেই সেই বিচে নেমে যাচ্ছেন। শুধু স্নান নয়, কাদার মধ্যে নিজেদের পুজো অর্চনা করতে হচ্ছে। ভিড়ের চাপে ঠেলাঠেলির চোটে কারও ব্যাগ পড়ে যাচ্ছে কারও হাত থেকে পড়ে যাচ্ছে কাপড়জামা। সবমিলিয়ে কাদা মাখামাখি অবস্থা বহু পুণ্যার্থীর। এ কারণে বেজায় ক্ষুব্ধ তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ