জরুরি পরিস্থিতি দেখা দিলে কীভাবে হবে হাসপাতালের রোগীর চিকিত্সা ও কীভাবেই বা নেওয়া হবে ব্যবস্থা? এই সমস্ত বিষয়ের প্রস্তুতি যাচাই করার জন্য সম্প্রতি মক ড্রিলের আয়োজন করা হয়েছিল ডিসান হাসপাতালের পক্ষ থেকে।

হেলিপ্যাডে এয়ার অ্যাম্বুল্যান্স ও চার চাকার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে রোগী আগমনের নানা নকল পরিস্থিতি তৈরি করা হয় এবং দ্রুত রোগীকে কীভাবে ইমার্জেন্সি রুমে স্থানান্তর করা হবে তার উপর জোর দেওয়া হয়। ডিসান হসপিটালস গ্রুপ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত বলেন, ‘এই মক ড্রিল প্রমাণ করে জরুরি অবস্থায় সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা দেওয়া ক্ষমতা আছে প্রতিষ্ঠানের।’