Bartaman Logo
৫ জুলাই, ২০২৬

প্রযুক্তিবিদের মৃত্যু: সমালোচনায় বিদ্ধ জ্ঞানেশ কুমারের কন্যা জেলাশাসক মেধা রূপম

মর্মান্তিক দুর্ঘটনায় নয়ডায় প্রযুক্তিবিদ যুবরাজের মৃত্যুতে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে

প্রযুক্তিবিদের মৃত্যু: সমালোচনায় বিদ্ধ জ্ঞানেশ কুমারের কন্যা জেলাশাসক মেধা রূপম
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মর্মান্তিক দুর্ঘটনায় নয়ডায় প্রযুক্তিবিদ যুবরাজের মৃত্যুতে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। প্রশাসনিক গাফিলতির প্রসঙ্গ টেনে জেলাশাসক মেধা রূপমকেও কাঠগড়ায় তোলা হয়েছে। স্থানীয়রা বলছেন, ২০২১ সালে একটি মলের বেসমেন্ট তৈরির জন্য নয়ডার সেক্টর ১৫০-র কাছে প্রায় ২০ ফুট গর্ত খোঁড়া হয়েছিল। তারপর থেকেই সেখানে জল জমে রয়েছে। ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। বহুবার তা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

Advertisement

তাঁদের অভিযোগ, প্রযুক্তিবিদ যুবরাজ মেহতাকে উদ্ধারে সক্রিয় ভূমিকাই নেননি জেলাশাসক। তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্বেও রয়েছেন। যুবরাজ দীর্ঘক্ষণ ওই জলাশয়ে আটকে থাকলেও এই দপ্তর কার্যত নিষ্ক্রিয় ছিল। এভাবে এক তরুণের মৃত্যুর পরও তিনি বিশেষ কার্যকরী ভূমিকা নেননি। রুটিন মাফিক পোস্ট করে দায় সেরেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। যুবরাজের মৃত্যুর তিন দিনের মাথায় মেধা ঘটনাস্থলে যান। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরও দেননি।

বিতর্ক নতুন মাত্রা পেয়েছে বিজেপি সাংসদ মহেশ শর্মার মন্তব্যে। তিনি জানিয়েছেন, বেশ কয়েক মাস আগেই জলাশয়ের অবস্থা নিয়ে প্রশাসনকে জানানো হয়েছিল। ১৫ দিন আগেই এখানে একটি ট্রাকও দুর্ঘটনার মুখে পড়ে। ড্যামেজ কন্ট্রোলে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, মেধা দেশের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের কন্যা। তাই এত গাফিলতি থাকা সত্ত্বেও তাঁকে আড়াল করছে সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ