Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নিট পরীক্ষার্থীর মৃত্যু: মোদিকে তোপ রাহুলের

মধ্যপ্রদেশের নিট পরীক্ষার্থীর আত্মহত্যা নিয়ে রাহুল গান্ধীর তোপ মোদির বিরুদ্ধে। প্রশ্নপত্র ফাঁসের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত পড়ুন।

নিট পরীক্ষার্থীর মৃত্যু: মোদিকে তোপ রাহুলের
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাবা কৃষক। মেয়ে ডাক্তার হতে চেয়েছিল। দেশ ও সমাজের সেবা করার স্বপ্ন দেখেছিল সে। সেই স্বপ্ন সফল করতেই কিষান ক্রেডিট কার্ডে ৩ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন বাবা। কিন্তু নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ও ফের পরীক্ষার ঘোষণায় ভেঙে পড়েছিল অনুষ্কা চতুর্বেদী। মধ্যপ্রদেশের এই ছাত্রীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনায় তোলপাড় গোটা দেশ। সুইসাইড নোটে অনুষ্কা লিখে গিয়েছে, ‘ফের পরীক্ষায় বসার সাহস পাচ্ছিলাম না।’ একের পর এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে লোকসভার বিরোধী দলনেতা তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। রাহুল লিখেছেন, ‘নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হয়। অনুষ্কার মৃত্যু নিছক আত্মহত্যা নয়, মোদিজির নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত ভেঙে পড়া ব্যবস্থার ফল।’

Advertisement

নিট ও সিবিএসই বিভ্রাট কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও নিশানা বানিয়েছেন রাহুল গান্ধী। তাঁর তোপ, ‘ধর্মেন্দ্র প্রধানজি এখনও নিজের কুর্সিতেই বসে। না আছে সংস্কার, না কোনো বিচার।’ নিটের মতো সিবিএসই দ্বাদশে উত্তরপত্র মূল্যায়নের বিভ্রাট ঘিরেও ক্ষোভ তুঙ্গে। এই ইস্যুতে এদিন সুর চড়িয়েছে দিল্লির অভিভাবক অ্যাসোসিয়েশন (ডিপিএ)। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত প্রস্তুতি, প্রশিক্ষণ ও শিক্ষকদের মতামত ছাড়াই তড়িঘড়ি অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থা চালুর পথে হেঁটেছে সিবিএসই। ডিপিএ প্রেসিডেন্ট অপরাজিতা গৌতমের তোপ, এই ডিজিটাল মূল্যায়নের ট্রায়াল রান চলেছে অতি সংক্ষিপ্ত সময়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ