Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বকেয়া না মেটানোর অভিযোগ

বকেয়া না মেটানোর অভিযোগ উঠল অভিনেতা-প্রযোজক জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্তের বিরুদ্ধে।

বকেয়া না মেটানোর অভিযোগ
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বকেয়া না মেটানোর অভিযোগ উঠল অভিনেতা-প্রযোজক জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্তের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের সমন পাঠাল দিল্লি হাইকোর্ট। এ বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁরা ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ বার্তারও উত্তর দেননি। সমস্যার সূত্রপাত তাঁদের ‘সেন্টিমেন্টাল’ ছবিকে ঘিরে। সে ছবির পরিচালক বাবা যাদবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ‘বর্তমান’কে বলেন, ‘আমি বিষয়টা কিছুই জানি না। কোনও তথ্যও আমার হাতে নেই। এমন ঘটনা ঘটেছে এই প্রথম শুনলাম। ফলে এ বিষয়ে কিছুই বলতে পারব না।’ ‘সেন্টিমেন্টাল’ ছবির মাধ্যমে প্রযোজনা শুরু করেছিলেন যশ ও নুসরত। সংস্থার নাম দেন ‘ওয়াইডি ফিল্মস’। ছবিটির পথচলা শুরু হয়েছিল ‘মেন্টাল’ নাম নিয়ে। সেই সময় যশ ও নুসরতের প্রযোজনা সংস্থার পাশাপাশি জেনিথ মিডিয়া স্কোপ প্রাইভেট লিমিটেড নামের আরও একটি সংস্থা বিনিয়োগ করে। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। অভিযোগ, যশ ও নুসরত নাকি সহপ্রযোজকদের প্রাপ্য টাকা মিটিয়ে দেননি। একাধিকবার তাঁদের ইমেল পাঠানো হয়েছে। বৈঠক করা হয়েছে। কাজ হয়নি তাতে। এরপরই আদালতের দ্বারস্থ হয় সহপ্রযোজকদের আইনজীবী। একাধিক ধারায় মামলাও করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ