Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

আয় খুকু আয়...

জীবনের প্রথম নায়ক বাবা। আর মেয়েরা বাবার কাছে আজীবন রাজকন্যে। আসছে ফাদার্স ডে। সেই উপলক্ষে বিশেষ চতুষ্পর্ণীর বিশেষ ফটোশ্যুটে মেয়ে আয়রাকে সঙ্গে নিয়ে হাজির অভিনেতা রাহুল মজুমদার।

আয় খুকু আয়...
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•একরত্তি কন্যে দৌড়ে বেড়াচ্ছে ঘর জুড়ে। তাকে এক জায়গায় বসিয়ে রাখাই মুশকিল। কখনো হাতে পছন্দের টেডি। কখনো বা মাথায় পরানো হেয়ার ব্যান্ড খুলে হাতে নিয়ে খেলছে। অভিনেতা দম্পতি রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের মেয়ে আয়রা মজুমদার। চতুষ্পর্ণীর ফাদার্স ডে-র বিশেষ ফোটোশ্যুটের মূল আকর্ষণ সে।

Advertisement

লাল-হলুদ শাড়ি পরে মেঝের উপরই পা ছড়িয়ে বসে পড়ল আয়রা। চারপাশে সাজানো খেলনা। শাড়ি পরেও সমান স্বচ্ছন্দ খুদে। মুড ভালো থাকলে ক্যামেরার দিকে মাঝেমধ্যে তাকাচ্ছে। আবার ইচ্ছে না হলে দৌড়ে পালিয়েও যাচ্ছে। বাবার সঙ্গে খুনসুটির নানা মুহূর্ত ফ্রেমবন্দি হচ্ছে অনবরত।
রাহুলের পরনে ছিল ধুতি-পাঞ্জাবি। এথনিক পোশাক পছন্দ করেন তিনি। বাঙালি সাজে চমৎকার মানিয়েছে অভিনেতাকে। পুজোর অঞ্জলি, বিয়েবাড়ির নিমন্ত্রণ বা বৈঠকি আড্ডা, ধুতি-পাঞ্জাবি সব জায়গাতেই বাজিমাত করবে। তবে তিনি তাঁর রাজকন্যেকে দেখে মুগ্ধ। এক বছর আট মাসের আয়রা কীভাবে শাড়ি সামলাচ্ছে, তা সত্যিই অবাক হওয়ার মতোই বিষয়। 
মা, বাবা দু’জনেই অভিনেতা। মেয়েকেও এই পেশাতেই আসতে হবে, এমন কোনো চাহিদা নেই তাঁদের। শুধু ভালো মানুষ হোক, আয়রার বাবা, মা এটুকুই চান।

Advertisement
সম্পর্কিত সংবাদ