Bartaman Logo
৯ জুন, ২০২৬

সর্বোচ্চ আদালতে তিন বিচারপতি নিয়োগের সুপারিশ কলেজিয়ামের

সুপ্রিম কোর্টে নতুন তিন বিচারপতি নিয়োগে তোড়জোড়। শীর্ষ আদালতে বিচারপতি পদে উন্নীত করার জন্য তিন হাইকোর্টের দু’জন প্রধান বিচারপতি এবং একজন বিচারপতির নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল কলেজিয়াম।

সর্বোচ্চ আদালতে তিন বিচারপতি নিয়োগের সুপারিশ কলেজিয়ামের
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে নতুন তিন বিচারপতি নিয়োগে তোড়জোড়। শীর্ষ আদালতে বিচারপতি পদে উন্নীত করার জন্য তিন হাইকোর্টের দু’জন প্রধান বিচারপতি এবং একজন বিচারপতির নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল কলেজিয়াম। তালিকায় রয়েছেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চন্দুরকর।  

Advertisement

সোমবার বিচারপতি নিয়োগের জন্য বৈঠকে বসেছিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কলেজিয়াম।  সেখানে ওই তিন বিচারপতির নামে সিলমোহর দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুয়াহাটি, পাটনা ও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগেরও সুপারিশ করা হয়েছে। শীর্ষ আদালতে বর্তমানে বিচারপতি ৩১ জন। কলেজিয়ামের সুপারিশ মানলে তা বেড়ে হবে ৩৪ জন।

Advertisement
সম্পর্কিত সংবাদ