চোরবাগান নিয়ে দলীয় অবস্থান জানতে চায় বিজেপি শীর্ষ নেতৃত্ব
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চোরবাগান কাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দলের ভাবমূর্তি। বিপর্যয়ের বড়োসড়ো প্রভাব পড়তে পারে কলকাতা এবং হাওড়ার আসন্ন পুরভোটে। এমনই আশঙ্কা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, শীঘ্রই দলের বঙ্গ ব্রিগেডের কাছে এ সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাতে পারে কেন্দ্রীয় বিজেপি। দলীয় সূত্রে এমনই দাবি করা হয়েছে।  ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, এ বিষয়ে দলেরও স্পষ্ট অবস্থান জানতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এক্ষেত্রে কোনো সাংগঠনিক ব্যর্থতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরেই। 

Advertisement

চোরবাগানের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বড়ো অংশই কলকাতা এবং হাওড়ার বাসিন্দা। মৃতদের পরিবারের সদস্যদের ক্ষোভ এবং অসন্তোষ স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেতে পারে। সেই ক্ষোভ এবং অসন্তোষ কিছুটা হলেও রাজ্য বিজেপির সাংগঠনিক ভিত নড়িয়ে দিতে পারে কি না, প্রধানত সেটিই বুঝে নিতে চাইছে দলের শীর্ষ নেতৃত্ব।