Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সাদার্ন সমিতিকে স্বপ্ন দেখাচ্ছেন কোচ সুজাতা

প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ২০১০ সালে প্রিমিয়ারে পা রাখে সাদার্ন

সাদার্ন সমিতিকে স্বপ্ন দেখাচ্ছেন কোচ সুজাতা
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯৪৫ সাল।

Advertisement

ইতিহাস: প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ২০১০ সালে প্রিমিয়ারে পা রাখে সাদার্ন। ঘরোয়া লিগে লড়াকু পারফরম্যান্সের পাশাপাশি অতীতে কলিঙ্গ কাপ, ওএনজিসি টুর্নামেন্ট খেতাব জেতে তারা। দ্বিতীয় ডিভিশন আই লিগেও পাঁচবার অংশ নিয়েছে দক্ষিণ কলকাতার এই ক্লাব।
উল্লেখযোগ্য ফুটবলার: ভিনরাজ্যের ঋষিক শেঠি, উইলিয়াম, দিলরাম সন্ন্যাসীদের পাশাপাশি অভিজ্ঞ গোলরক্ষক অরূপ দেবনাথ ভরসা জোগাচ্ছেন। সাদার্নের বয়সভিত্তিক দল থেকেও ৫ ফুটবলার সিনিয়র দলে জায়গা পেয়েছেন। ট্রায়াল থেকেও বেশ কয়েকজনকে বাছাই করা হয়েছে। এবারের লিগ সাদার্ন কোচ সুজাতা করের বড় চ্যালেঞ্জ। একমাত্র মহিলা কোচ হিসাবে প্রিমিয়ারের কোনও দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তাঁর কোচিংয়ে শ্রীভূমি এফসির মহিলা দল নজর কেড়েছে। এবার সাদার্নকে সেরা ছ’য়ে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। 
কোচের মন্তব্য: ভারসাম্য বজায় রেখে দল গড়ার চেষ্টা করেছি। সুপার সিক্সে পৌঁছতেই হবে।
সেরা পারফরম্যান্স: ঘরোয়া লিগে বড় দলকে বরাবরই কঠিন পরীক্ষায় ফেলেছে সাদার্ন সমিতি।
লক্ষ্য: গ্রুপ লিগে ভালো ফল করে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করাই টার্গেট।

Advertisement
সম্পর্কিত সংবাদ