সংবাদদাতা, ঘাটাল: এর আগে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী সাহস দেখাতে পারেননি। ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার প্রকল্প ঘোষণা করে সেই সাহস দেখিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসা মুখ্যমন্ত্রীকে আজ, মঙ্গলবার বিশেষভাবে স্বাগত ও অভিনন্দন জানানোর উদ্যোগ নিল তৃণমূলের ঘাটাল সাংগনিক জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি অজিত মাইতি বলেন, আজ ঘাটাল মহকুমার হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে অভিবাদন জানাবে। কেন্দ্রের টাকা ছাড়াই রাজ্যের নিজস্ব অর্থে ঘাটালে মাস্টারপ্ল্যান রূপায়ণের কাজ শুরু হয়েছে। এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই।



