Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, শনিবার যাবেন ডায়মন্ড হারবার

আজ, বৃহস্পতিবার নবান্নে পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই জারি হওয়া নির্দেশিকা মেনে প্রকাশ্যে পশুহত্যা সংক্রান্ত নিয়ম বলবৎ করা এবং সেটি যাতে যথাযথভাবে পালন করা হয় সেই বিষয়ে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, শনিবার যাবেন ডায়মন্ড হারবার
  • ১৪ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার নবান্নে পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই জারি হওয়া নির্দেশিকা মেনে প্রকাশ্যে পশুহত্যা সংক্রান্ত নিয়ম বলবৎ করা এবং সেটি যাতে যথাযথভাবে পালন করা হয় সেই বিষয়ে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

তিনি জানিয়েছেন, নির্দিষ্ট বা অনুমোদিত জায়গা ছাড়া কোথাও গবাদি পশু জবাই করা যাতে না হয়। এই বিষয়টি নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। এছাড়া বেআইনিভাবে গাড়িতে করে পশু পরিবহণের ঘটনাও বরদাস্ত করা হবে না বলেও তিনি জানিয়েছেন। এমন ঘটনা সামনে এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত সাউন্ড লিমিট মেনে চলা হচ্ছে কী না সেই বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আগামী শনিবার ডায়মন্ড হারবার যাবেন শুভেন্দুবাবু। বৈঠক করবেন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ