Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পিজিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতাল পিজি নিরাপত্তায় কার্যত দুর্গের চেহারা নিয়েছে। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর আজ, শুক্রবার এই প্রথম স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

পিজিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • ১৫ মে, ২০২৬ ১৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতাল পিজি নিরাপত্তায় কার্যত দুর্গের চেহারা নিয়েছে। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর আজ, শুক্রবার এই প্রথম স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বিকেল পাঁচটা থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা), আইডি, কলকাতা মেডিকেল কলেজ-সহ অসংখ্য মেডিকেল কলেজের সুপার, অধ্যক্ষরা একে একে আসছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। পিজি হাসপাতালেরই অ্যাকাডেমিক বিল্ডিংয়ের আটতলায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

Advertisement

সূত্রের খবর, এদিনের বৈঠকে পিজি হাসপাতালের শীর্ষকর্তারা ছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তরের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদেরও থাকার কথা। ইতিমধ্যেই বৈঠকে উপস্থিত থাকতে এসে গিয়েছেন বিধান নগরের নবনির্বাচিত বিধায়ক ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। রয়েছেন চিকিৎসক তথা বেহালা পশ্চিমের সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খানও। দেখা মিলেছে পুলিশ কমিশনার অজয় নন্দারও। উডবার্ন, অ্যাকাডেমিক বিল্ডিং এবং হাসপাতাল চত্বরের বহু জায়গায় কৌতুহলী রোগীর পরিজনেরা পুলিশি ব্যারিকেডের পিছনে ভিড় করেন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক শেষে বেরিয়ে কোনও সাংবাদিক সম্মেলন না করলেও তাঁর বার্তা সাংবাদিকদের কাছে পৌঁছে দেন বিজেপির দুই চিকিৎসক তথা বিধায়ক ইন্দ্রনীল খান এবং শারদ্বত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, এদিনের বৈঠকে হাসপাতালে দালালরাজ আটকাতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এছাড়া রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি এবং প্রাইভেট হাসপাতালের একাংশ নিয়ে একটি বেড পুল তৈরি করা হবে। কেন্দ্রীয়ভাবে সেটিকে মনিটর করা হবে। এছাড়া অ্যাম্বুলেন্সের জন্যও অ্যাপ তৈরি করছে রাজ্য সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ