Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছট: উলুবেড়িয়া থেকে বাউড়িয়ায় প্রস্তুতি পরিদর্শন জেলাশাসকের

আজ, সোমবার ছটপুজো। উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে কালীবাড়ি ঘাট, ১৫ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইলের নেপালি ঘাট এবং ৪ নম্বর ওয়ার্ডের বাউড়িয়ার লঞ্চ ঘাটে ভিড় জমাবেন পুণ্যার্থীরা।

ছট: উলুবেড়িয়া থেকে বাউড়িয়ায় প্রস্তুতি পরিদর্শন জেলাশাসকের
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, সোমবার ছটপুজো। উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে কালীবাড়ি ঘাট, ১৫ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইলের নেপালি ঘাট এবং ৪ নম্বর ওয়ার্ডের বাউড়িয়ার লঞ্চ ঘাটে ভিড় জমাবেন পুণ্যার্থীরা। প্রতি বছরই ছট পুজোয় হাজার হাজার পুণ্যার্থী পুজো দেওয়ার জন্য এইসব ঘাটে ভিড় জমান। তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ছটপুজোর একদিন আগে রবিবার উলুবেড়িয়ার কালীবাড়ি ও বাউড়িয়া লঞ্চ ঘাটে সেই প্রস্তুতি পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া। জেলাশাসকের সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব প্রমুখ। উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল জানান, পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যে নদীর ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। ঘাটগুলিতে পোশাক ছাড়ার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও নদীর জলের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত জাল দিয়ে ঘেরা হয়েছে। নদীতে দূষণ রুখতে পুজোর ফুল ও অন্য সামগ্রী ফেলার জন্য নির্দিষ্ট জায়গাও করা হয়েছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, ছটপুজো উপলক্ষ্যে রাস্তাঘাট পরিষ্কার করা, ব্লিচিং ছড়ানোর পাশাপাশি নদীর ঘাটগুলি পরিষ্কার করা হয়েছে। নদীর ঘাটগুলির পাশাপাশি নৌকাতেও পুরসভার সাফাইবন্ধুরা থাকবেন। এছাড়াও বিভিন্ন নদী ঘাটে পুরসভার আধিকারিক, কর্মী থেকে সর্বস্তরের জনপ্রতিনিধিরাও থাকবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ