নিউ ইয়র্ক: ক্লাব বিশ্বকাপে একের পর অঘটন ঘটিয়ে চলেছে তথাকথিত ছোট ক্লাবগুলি। আগেই পিএসজি’কে হারিয়ে চমক দিয়েছিল বোটাফোগো। এবার জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল বেনফিকা। ম্যাচের ফল ১-০। মঙ্গলবার পর্তুগিজ ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন আন্দ্রেস শেলদেরুপ। এই জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল বেনফিকা। আর হেরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছল বায়ার্ন মিউনিখ।



