Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চ্যাপ্টার টু রেস্তরাঁয় গোয়ানিজ ফুড ফেস্ট

চ্যাপ্টার টু রেস্তরাঁয় চলছে গোয়ানিজ ফুড ফেস্ট। এই উপলক্ষ্যে গোয়া থেকে এসেছেন রন্ধন বিশেষজ্ঞ ডঃ মারিয়া ফার্নান্ডেজ। বললেন, গোয়ার খাবার মূলত তিনটে ভাগে ভাগ করা যায়— গ্রামীণ ভোজ, পর্তুগিজ ক্যাথলিক কুইজিন এবং সারস্বত ব্রাহ্মণ ঘরানার রান্না।

চ্যাপ্টার টু রেস্তরাঁয় গোয়ানিজ  ফুড ফেস্ট
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আগস্ট জুড়েই চ্যাপ্টার টু রেস্তরাঁয় চলবে গোয়ানিজ ফুড ফেস্ট। মেনু থেকে একটি রেসিপি জানালেন শেফ।

Advertisement

চ্যাপ্টার টু রেস্তরাঁয় চলছে গোয়ানিজ ফুড ফেস্ট। এই উপলক্ষ্যে গোয়া থেকে এসেছেন রন্ধন বিশেষজ্ঞ ডঃ মারিয়া ফার্নান্ডেজ। বললেন, গোয়ার খাবার মূলত তিনটে ভাগে ভাগ করা যায়— গ্রামীণ ভোজ, পর্তুগিজ ক্যাথলিক কুইজিন এবং সারস্বত ব্রাহ্মণ ঘরানার রান্না। এই তিনটি ভাগের রান্না নিয়েই চ্যাপ্টার টু-তে গোয়ান ফুড ফেস্টের মেনু পরিকল্পনা করা হয়েছে। 
সারস্বত ব্রাহ্মণ কুইজিনে একটু নিরামিষ খাবার বেশি বানানো হয়। সেক্ষেত্রে নানা ধরনের সব্জি নারকেলের দুধে জারিয়ে রান্না করা হয়। গোয়ার খাবারে কি একটু ঝাল বেশি থাকে? মারিয়ার কথায়, ঝাল নয় তবে ঝাঁঝ বেশি গোয়ানিজ রান্নায়। গোয়ার প্রতি বাড়িতেই পাম ভিনিগার বানানো হয়। এই উপকরণটি রান্নায় বাড়তি ঝাঁজ আনে। এছাড়াও গোয়ানিজ খাবারে স্ন্যাক্স একটু বেশি মাত্রাতেই রয়েছে। আর এই যে স্ন্যাক্স, এর সবটাই তৈরি হয় আঞ্চলিক উপকরণ দিয়ে। বমবিল ফ্রাই তারই অন্যতম। বমবিল অর্থাৎ লোটে মাছ। নরম এই মাছ দিয়ে মুচমুচে ফিশফ্রাই বানানোর রেসিপিটি জানালেন মারিয়া।

 

ক্রিস্পি বমবিল ফ্রাই

উপকরণ: লোটে মাছ ৬টা, নুন স্বাদ মতো, ১টা লেবুর রস, হলুদ গুঁড়ো  চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১ চামচ, চালের গুঁড়ো  কাপ, সুজি  কাপ, তেল, আদা-রসুন বাটা ১ চামচ।

পদ্ধতি: মাছ সাবধানে ধুয়ে নিন। তারপর তা শুকনো করে মুছে নিন। এবার ম্যারিনেশনের জন্য মাছে নুন, লেবুর রস, হলুদ ও লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার কোটিং তৈরি করার জন্য চালের গুঁড়ো আর সুজি একটা প্লেটে মিশিয়ে নিন। তা দিয়ে লোটে মাছ কোট করুন। একটু মোটা করে কোটিং দেবেন। তারপর কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে মাছ ভেজে নিন। খুবই সুস্বাদু ও মুচমুচে এই ফ্রাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ