নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশাকর্মীরা রাজনীতির শিকার হবেন না। প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন। তৃণমূলের আমলে আপনাদের ভাতা ৬ গুণেরও বেশি বেড়েছে। মনে রাখবেন, যাঁরা আপনাদের উস্কানি দিচ্ছেন, রাজ্যে তাঁদের কোনো গুরুত্ব নেই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এভাবেই আশাকর্মীদের উদ্দেশে বার্তা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে সব মিলিয়ে প্রায় ৭২ হাজার আশাকর্মী আছেন। নানা ইস্যুতে তাঁদের একাংশ এক মাস ধরে আন্দোলনে নেমেছেন। আজ বুধবার স্বাস্থ্যভবনে তাঁরা অবস্থান জমায়েত ও স্মারকলিপি প্রদানের ডাক দিয়েছেন।



