Bartaman Logo
৯ জুলাই, ২০২৬

শিশুকন্যাকে খুন ও ধর্ষণের প্রতিবাদ, বিরোধীদের ডাকা বন্‌঩ধে স্তব্ধ ছন্দাবলি

১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ। কংগ্রেস ও বিজেডির ডাকা বন্‌ধে বৃহস্পতিবার কার্যত স্তব্ধ হল ওড়িশার ছন্দাবলি ব্লক। প্রতিবাদে সামিল হয়েছিল বামেরাও। নির্যাতিতার বিচারের দাবিতে এদিন পথে নেমেছিল স্থানীয় বাসিন্দারাও। অশান্তি রুখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ কর্মী।

শিশুকন্যাকে খুন ও ধর্ষণের প্রতিবাদ, বিরোধীদের ডাকা বন্‌঩ধে স্তব্ধ ছন্দাবলি
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভদ্রক:  ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ। কংগ্রেস ও বিজেডির ডাকা বন্‌ধে বৃহস্পতিবার কার্যত স্তব্ধ হল ওড়িশার ছন্দাবলি ব্লক। প্রতিবাদে সামিল হয়েছিল বামেরাও। নির্যাতিতার বিচারের দাবিতে এদিন পথে নেমেছিল স্থানীয় বাসিন্দারাও। অশান্তি রুখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ কর্মী। 

Advertisement

বুধবার রাতে ভদ্রকে ১০ বছরের শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভদ্রক। বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর চালানো হয় স্থানীয় একটি মদের দোকান ও অভিযুক্তের বাড়িতে। 
ধর্ষণ ও খুনের প্রতিবাদে এদিন ৬ ঘণ্টার বন্‌ধ ডেকেছিল কংগ্রেস ও বিজেডি। সকাল থেকেই এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ পরিদর্শন। অন্যদিকে বেশিরভাগ এলাকার বেশিরভাগ দোকান-বাজার বন্ধ রাখা হয়েছিল। বিজেডি বিধায়ক ব্যোমকেশ রায় বলেছেন, ‘এই স্বতঃস্ফুর্ত বন্‌ধ পালন মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ।’
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ঘোষণা করা ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রস্তাব নাকচ করেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অন্তত ৫০ লক্ষ টাকা দিতে হবে নির্যাতিতার পরিবারকে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বিজেডি ও কংগ্রেস।

Advertisement
সম্পর্কিত সংবাদ