Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিচারপতি ভার্মার অপসারণে বিরোধীদের দ্বারস্থ হচ্ছে কেন্দ্র

নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মাকে ইমপিচমেন্টের প্রস্তাব ইতিমধ্যে দিয়েছে তদন্ত কমিটি। এ সংক্রান্ত প্রক্রিয়া চালুর জন্য বিরোধীদের দ্বারস্থ হল কেন্দ্র।

বিচারপতি ভার্মার অপসারণে বিরোধীদের দ্বারস্থ হচ্ছে কেন্দ্র
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মাকে ইমপিচমেন্টের প্রস্তাব ইতিমধ্যে দিয়েছে তদন্ত কমিটি। এ সংক্রান্ত প্রক্রিয়া চালুর জন্য বিরোধীদের দ্বারস্থ হল কেন্দ্র। এলাহাবাদ হাইকোর্টের এই বিচারপতির ইমপিচমেন্ট কার্যকর করতে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পেশ করতে হবে। সূত্রের খবর, রাজ্যসভা ও লোকসভায় থাকা বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় সরকার। দোলের সময় বিচারপতি ভার্মার দিল্লির বাসভবনের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে সেখানে পোড়া নোটের একাধিক বান্ডিল উদ্ধার করা হয়। ঘটনার সময়ে দিল্লি হাইকোর্টে ডেপুটেশনে ছিলেন ভার্মা। বিতর্কের জেরে তাঁকে ট্রান্সফার করা হয়। নগদকাণ্ডে তদন্তের কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। তার রিপোর্টে বিচারপতির বিরুদ্ধে প্রমাণ মিলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ