জম্মু-কাশ্মীরের কুলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় তদন্ত শুরু করল এনআইএ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় তদন্তকারী সংস্থার টিম। এবিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘এনআইএ টিমের সদস্যরা ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন। শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’ বুধবার কুলগাঁওয়ের আখরান গ্রামের সিআরপিএফের নাকা চেকিং পয়েন্টে হামলা চালায় জঙ্গিরা। জখম হন তিনজন জওয়ান। অভিযুক্তদের খোঁজে তিনদিন ধরে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ৩০০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে জেরা করা হয়েছে।
Advertisement



