জেন জি থেকে কৃষক, শুরু হচ্ছে আন্দোলন
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: উৎসব মরশুমের বিরতি শেষে ফের রাস্তায় ফিরছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলন। আরও বৃহত্তর পরিসরে। দিল্লির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দেশজুড়ে। এই পরিকল্পনার নেপথ্যে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ‘পিপল এগেইনস্ট এসআইআর’। তাদের ব্যানারেই এক ছাতার তলায় ঐক্যবদ্ধভাবে জ্ঞানেশ বিরোধী আন্দোলনে শামিল হতে চলেছে কৃষক, শ্রমিক, খেতমজুর, দলিত, আদিবাসী সংখ্যালঘু, ছাত্র, যুব, মহিলা সংগঠনগুলি। ‘পিপল এগেইনস্ট এসআইআর’-এর ওয়ার্কিং গ্রুপের বৈঠক থেকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, জীবিকা ও ভোটাধিকার রক্ষায় আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস থেকে দেশজুড়ে শুরু হবে আন্দোলন। ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিবাদ-বিক্ষোভ। এই ২৫ দিন ধরে দেশজুড়ে ভোটার তালিকা ‘অডিট’ করা হবে।

Advertisement