Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয় রাউন্ডে সিনার, সাবালেঙ্কা, গভীর রাত পর্যন্ত গড়ানো ম্যাচে জিতলেন টমি পল

মাঝরাত পেরিয়ে গিয়েছে। কিন্তু ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে টমি পল ও নুনো বোর্জেসের ম্যারাথন লড়াইয়ে দাঁড়ি পড়ার কোনও লক্ষণ নেই।

তৃতীয় রাউন্ডে সিনার, সাবালেঙ্কা, গভীর রাত পর্যন্ত গড়ানো ম্যাচে জিতলেন টমি পল
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: মাঝরাত পেরিয়ে গিয়েছে। কিন্তু ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে টমি পল ও নুনো বোর্জেসের ম্যারাথন লড়াইয়ে দাঁড়ি পড়ার কোনও লক্ষণ নেই। পাঁচ সেটের ম্যাচটি চলল চার ঘণ্টা ২৫ মিনিট। রাত একটা ৪৬ মিনিটে দাঁড়ি পড়ল লড়াইয়ে। প্রতিযোগিতার ইতিহাসে দেরিতে শেষ হওয়া ম্যাচের তালিকায় এটি ১৭ নম্বরে। তবে দ্বিতীয় রাউন্ডের নিরিখে এত রাত পর্যন্ত মাত্র একটি ম্যাচই হয়েছিল অতীতে। বৃহস্পতিবার রাতের এই লড়াইয়ে বাজিমাত করলেন ১৪তম বাছাই টমি পল। মার্কিনী খেলোয়াড়টি জিতলেন ৭-৬, ৬-৩, ৫-৭, ৫-৭, ৭-৫ সেটে। 

Advertisement

পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই জানিক সিনারও। তিনি ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারান আলেক্সেই পপিরিনকে। তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভও স্ট্রেট সেটে জয় পেয়েছেন। জার্মান তারকা ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দেন ব্রিটেনের জ্যাকব ফার্নলেকে। মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন আরিনা সাবালেঙ্কা। শীর্ষবাছাই তারকা অনায়াসে উঠেছেন তৃতীয় রাউন্ডে। তিনি ৭-৬, ৬-২ স্ট্রেট সেটে  হারিয়েছেন পোলিনা কুদারমেটোভাকে। দ্বিতীয় বাছাই ইগা সুইয়াটেক ৬-১, ৪-৬, ৬-৪ সেটে হারান সুজান ল্যামেন্সকে।
২০২১ সালের পর প্রথমবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন নাওমি ওসাকা। মাত্র ৭০ মিনিটে তিনি ৬-৩, ৬-১ সেটে হারান হেইলে ব্যাপটিস্টকে।এদিকে, মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস উইলিয়ামস। ২০১৪ সালের পর এই প্রথম ইউএস ওপেনে ডাবলসে কোনও ম্যাচ জিতলেন তিনি। লেলাহ ফার্নান্ডেজের সঙ্গে জুটি বেঁধে ৪৫ বছর বয়সি ভেনাস ৭-৬, ৬-৪ সেটে হারিয়েছেন ষষ্ঠ বাছাই লিউডমিলা কিচেনক ও এলেন পেরেজ জুটিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ