Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসির ২০২৫-এর রুল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

এসএসসির ২০১৬ রুলের পরিপন্থী ২০২৫ রুল। এমনই অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার মামলা দায়ের হল হাইকোর্টে।

এসএসসির ২০২৫-এর রুল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা
  • ২১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির ২০১৬ রুলের পরিপন্থী ২০২৫ রুল। এমনই অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারী অভিজিৎ সাধুখাঁ ও বাকিরা এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলে গতবছর ২৬ নভেম্বর সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় এবং অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে অভিজিৎ সাধুখাঁ-সহ ৫৫ জন মামলাকারী মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

তাঁদের আইনজীবী আশিসকুমার চৌধুরীর কাছে বিচারপতি জানতে চান, মামলাটি এত দেরিতে দায়ের করা হল কেন? উত্তরে আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা দায়ের করা হয়েছে। কারণ হিসেবে তিনি জানান, ২০২৫ সালের নিয়োগ সংক্রান্ত গোটা আইনটিই ২০১৬ সালের রুল না-মেনে করা হয়েছে। বিচারপতি সিনহা মামলাটি গ্রহণ করেছেন। পাশাপাশি, বিষয়টি নিয়ে এসএসসি’কে চারসপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ