মায়ামি: ২০ বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারে ইতি টানতে চলেছেন সের্গিও বুস্কেতস। ইন্তার মায়ামিতে মরশুম শেষেই অবসর নেবেন স্প্যানিশ মিডফিল্ড জেনারেল। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সিদ্ধান্ত জানান তিনি। তাঁর বক্তব্য, ‘ছোট থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতাম। তা পূরণ হওয়ার পর দীর্ঘ ২০ বছর খেলাটা উপভোগ করলাম। এই পর্বে অনেক সুখস্মৃতি তৈরি করেছি। তবে আমার মনে হয়েছে, বিদায় বলার এটাই সঠিক সময়।’



