Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাজেট ৩৫০ কোটি

ঝলকেই বোঝা গিয়েছিল ঝাঁজ। দিনের পর দিন তা আরও বাড়ছে। শাহরুখ খানের ‘কিং’ ছবির কাস্টিং ইতিমধ্যে তাক লাগিয়েছে

বাজেট ৩৫০ কোটি
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঝলকেই বোঝা গিয়েছিল ঝাঁজ। দিনের পর দিন তা আরও বাড়ছে। শাহরুখ খানের ‘কিং’ ছবির কাস্টিং ইতিমধ্যে তাক লাগিয়েছে। বলিউডের নামজাদা তারকাদের নাম জড়িয়েছে ছবির সঙ্গে। শাহরুখের জন্মদিনে সেই ছবির ঘোষণা হতেই, তা নিয়ে আগ্রহ দ্বিগুণ হয়েছে। এবার প্রকাশ্যে এল ছবির বাজেট। শোনা যাচ্ছে, প্রায় ৩৫০ কোটি টাকা খরচ করে ছবিটি তৈরি করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এর মধ্যে অবশ্য পোস্ট প্রোডাকশনের পর ছবির প্রচার, বিজ্ঞাপনের খরচ যোগ করা হয়নি। তাতে খরচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কেবল তাই নয়, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাকশন। মোট ছ’টি অ্যাকশন দৃশ্য থাকবে বলে খবর। এগুলির মধ্যে তিনটি শ্যুট করা হবে আউটডোরে। আরও তিনটির শ্যুট হবে সেটে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ