Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কালীঘাট এমএস’কে হারিয়ে অভিযান শুরু বিএসএসের

ঘরোয়া লিগে ঢাকে কাঠি পড়ল। বুধবার প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল বিএসএস ও কালীঘাট এমএস

কালীঘাট এমএস’কে হারিয়ে অভিযান শুরু বিএসএসের
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে ঢাকে কাঠি পড়ল। বুধবার প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল বিএসএস ও কালীঘাট এমএস। জয় দিয়ে অভিযান শুরু করল বিএসএস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কালীঘাট এমএসকে তারা হারাল ১-০ ব্যবধানে। জয়ী দলের হয়ে একমাত্র লক্ষ্যভেদ ডেভিডের।

Advertisement

জেলার মাঠে হলেও উদ্বোধনী অনুষ্ঠান ছিল বেশ জমকালোই। শিল্পী পৌষালী বন্দোপাধ্যায়ের গান দিয়ে শুরু। এরপর নৃত্যানুষ্ঠান, আতসবাজি ও লেজার-শো। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও দীপেন্দু বিশ্বাস, সাংসদ পার্থ ভৌমিক প্রমুখ। দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিন প্রধানের মধ্যে সবার আগে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। শুক্রবার লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। 

সম্পর্কিত সংবাদ