দ্য বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনেকোলজিক্যাল সোসাইটি (বিওজিএস) মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় আনল নয়া কর্মসূচি। এর মধ্যে রয়েছে অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও স্ক্রিনিং ক্যাম্প। সেখানে ম্যামোগ্রাফি (প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ), প্যাপ স্মিয়ার্স (প্রাথমিক পর্যায়ে জরায়ু ক্যান্সারের শনাক্তিকরণ), অ্যানিমিয়া ও থ্যালাসেমিয়া পরীক্ষা ও মেনোপজের সময় হাড়ের ঘনত্ব পরীক্ষা হবে। জরায়ু ক্যান্সার প্রতিরোধে ১৫ বছরের কম বয়সি মেয়েদের টিকাকরণ করা হবে।



