ঝোড়ো ইনিংস তিলকের, কিউয়িদের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত
  • ২৪ অক্টোবর, ২০২৬ ১৬:২৮
Prefer us on Google

ক্রাইস্টচার্চ, ২৪ অক্টোবর: আজ শনিবার ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আর ঠিক সেই কারণে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। নিউজিল্যান্ডের হয়ে প্রথমে ব্যাট করতে আসে সেইফার্ট ও অ্যালেন জুটি। প্রথম ওভার থেকেই রানের জন্য মরিয়া হয়ে ওঠেন এই দুই নিউজিল্যান্ডের ওপেনার। কিন্তু দ্বিতীয় ওভারেই কিউয়িদের প্রথম ঝটকা দেন অর্শদীপ সিং। মাত্র সাত রান করে আউট হয়ে ফিরে যেতে হয় সেইফার্টকে। টিমের রান তখন ৯। এরপর প্রথম ধাক্কাটি খাওয়ার পর ব্যাটিং করতে আসেন মিছেল। কিন্তু লাভের লাভ হল না কিছুই। তিন নম্বর ওভারের মাথায় ৬ রান করে আউট হয়ে যান মিচেল। আর এরপর পঞ্চম ওভারে আউট হয়ে ফিরে যান অ্যালেন। মাত্র ১৬ রান করে ফিরে যেতে হয় তাঁকে। এরপর টিমের হাল ধরতে মাঠে নামেন ফিলিপস-জ্যাকবস জুটি। দুরন্ত ব্যাট করে হাফসেঞ্চুরি করেন এই দুই ব্যাটার। কিন্তু অবশেষে ভারতীয় বোলার অর্শদীপের কাছে পরাস্ত হতে হয় ফিলিপসকে। দুরুন্ত একটি ৭০ রানের ইনিংশ খেলে আউট হয়ে যান তিনি। পাশাপাশি ১৯ নম্বর ওভারে আউট হয়ে ফিরে যেতে হয় জ্যাকবসকে। ৫৮ রান করে ফিরে যান তিনিও। অবশেষে ২০ ওভার শেষে ১৮০ রান করে কিউয়িদের টিম। 

Advertisement

১৮১ রানের টার্গেট নিয়ে ভারতের হয়ে ব্যাটিং করতে আসেন স্যামসন-অভিষেক জুটি। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন এই দুই ওপেনার। অপরদিকে হাল ছাড়তে একদম রাজি ছিলেন না নিউজিল্যান্ডের বোলাররা। চতূর্থ ওভারে প্রথম ধাক্কা খায় ভারত। ১৪ রান করে ফিরে যান স্যামসন। টিমের রান তখন ৪০। প্রথম উইকেট পড়ার পর ব্যাট করতে আসেন সূর্যবংশী। কিন্তু লাভের লাভ হল না কিছুই। ষষ্ঠ ওভারে আউট হয়ে ফিরে যেতে হয় সূর্যবংশীকেও। টিমের রান তখন ৪৪। পরপর উইকেট পড়ার পর টিমের দায়িত্ব নিয়ে মাঠে নামেন অভিনায়ক শ্রেয়শ আয়ার। কিন্তু ব্ল্যাক ক্যাপদের বোলারদের কাছে পরাস্ত হয়ে হয় তাঁকেও। ৭ রান করে দশম ওভারে ফিরে যান শ্রেয়স। আর ঠিক সেই ওভারেই ফিরে যেতে হয় অক্ষরকে। ১১ রান করে আউট হয়ে যান তিনিও। পাঁচটি উইকেট পড়ে যাওয়ার পর টিমের হাল ধরতে আসে তিলক-নমন জুটি। কিন্তু এরপর ১৪নম্বর ওভারে আরেকটি উইকেটের পতন হয় ভারতের। ৩১ রান করে ফিরে যান নমন। শেষ পর্যন্ত তিলক-নিতিশের জুটি জয় ছিনিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দেয় ভারতকে। ৪ উইকেটে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।