Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝাঁপ দিয়ে আত্মহত্যা, স্বর্ণবিপণি কর্মীর মৃতদেহ মিলল শ্রীরামপুরে

চন্দননগরের গঙ্গায় ঝাঁপ দেওয়া তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে শ্রীরামপুরে। বৃহস্পতিবার শ্রীরামপুরের রায়ঘাটে স্থানীয়রা এক তরুণীর মৃতদেহ ভাসতে দেখেন। তাঁরাই পুলিশকে খবর দেন।

ঝাঁপ দিয়ে আত্মহত্যা, স্বর্ণবিপণি কর্মীর মৃতদেহ মিলল শ্রীরামপুরে
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের গঙ্গায় ঝাঁপ দেওয়া তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে শ্রীরামপুরে। বৃহস্পতিবার শ্রীরামপুরের রায়ঘাটে স্থানীয়রা এক তরুণীর মৃতদেহ ভাসতে দেখেন। তাঁরাই পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তখনই দেখা যায়, সেটি চন্দননগরের গঙ্গায় ঝাঁপ দেওয়া মানালি ঘোষ (২৫)-এর মৃতদেহ। পরে মৃতদেহটি মানালির পরিবার শনাক্তও করেছে। প্রসঙ্গত, গত ২১ অক্টোবর কর্মস্থলে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন চন্দননগরের বাসিন্দা মানালি। চন্দননগরের পাতালবাড়ির কাছে একটি পার্কে বসে তিনি তাঁর কর্মস্থলের সমস্যার কথা লিখে গঙ্গায় ঝাঁপ দেন। সুইসাইড নোটটি মোবাইল চাপা দিয়ে রেখেছিলেন তরুণী। মানালি, চন্দনগরের একটি স্বর্ণবিপণির কর্মী ছিলেন। অভিযোগ, ঘটনার দিন তাঁকে দিয়ে জোর করে পদত্যাগ পত্র লিখিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই ওই বিপণির মালিক ও মালকিনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। বৃহস্পতিবারও চন্দননগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত জারি আছে। মানালির বাবা, ওই ঘটনায় পরিষ্কারভাবে স্বর্ণবিপণির কর্ণধার ও কর্ত্রীকে দায়ি 

Advertisement

করেছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ