Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে সাগরে উদ্ধার দুই নিখোঁজ মৎস্যজীবীর দেহ

অবশেষে ৩৬ ঘণ্টা পর উদ্ধার হল নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ। শুক্রবার সকালে গঙ্গাসাগরের চণ্ডীপুর ও মধ্যপাড়া সমুদ্র সৈকত থেকে দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়।

অবশেষে সাগরে উদ্ধার দুই নিখোঁজ মৎস্যজীবীর দেহ
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, কাকদ্বীপ ও বারুইপুর: অবশেষে ৩৬ ঘণ্টা পর উদ্ধার হল নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ। শুক্রবার সকালে গঙ্গাসাগরের চণ্ডীপুর ও মধ্যপাড়া সমুদ্র সৈকত থেকে দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা সমুদ্রের পাড়ে দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এই খবর চাউর হতেই প্রচুর মানুষ ওখানে ভিড় জমান। খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায়। পরে পুলিস গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে। এদিনই ময়নাতদন্তের জন্য দেহ দু’টি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বুধবার মাছ ধরে ফিরে আসার সময় সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই মৎস্যজীবী। নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম সীতারাম মণ্ডল (৪০) ও দেবব্রত জানা (৪৫)। দু’জনেই থাকতেন সাগর থানা এলাকার রাধাকৃষ্ণপুর এলাকায়।

Advertisement

এদিকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ এক মৎসজীবী। তাঁর নাম সইদুল মোল্লা। বাড়ি রায়দিঘির বৈদ্য পাড়ায়। ওই মৎসজীবীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ওই মৎসজীবী পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক ডঃ অলোক জলদাতা।

সম্পর্কিত সংবাদ