Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় বাড়ির ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ! এলাকায় চাঞ্চল্য

সাতসকালে দেগঙ্গায় ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা ঘিরে দামা বেঁধেছে রহস্য। তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ।

দেগঙ্গায় বাড়ির ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ! এলাকায় চাঞ্চল্য
  • ২৫ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাতসকালে দেগঙ্গায় ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা ঘিরে দানা বেঁধেছে রহস্য। তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ। 

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপানের আসরেই এই খুনের ঘটনা ঘটেছে। নিহতের শরীরের একাধিক যায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রও। ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি দেগঙ্গা থানার দেগঙ্গা বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম বাবলু কর্মকার (৪৭)।

পরিবার ও স্থানীয়দের দাবি, বাবলু দিনমজুরের কাজ করতেন। ঘরে তিনি একাই থাকতেন। পাশের ঘরে থাকতেন তার বৃদ্ধা মা। অভিযোগ, প্রতিদিন রাতে নিত্যনতুন বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসর বসাত বাবলু। গতকাল রাতেও এক বন্ধু তাঁর সঙ্গে ছিলেন। কিন্তু, এদিন সকালে তার মা ও প্রতিবেশীরা দেখেন বিছানার উপর পড়ে আছে বাবলুর নিথর দেহ। শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত। বিছানায়, মশারিতেও ছোপ ছোপ রক্তের দাগ। পড়ে রয়েছে দু'জনের ভাতের থালা। মদের আসরে গন্ডগোলের জেরে খুন নাকি অন্য বিষয় জড়িত আছে এই খুনের পিছনে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ