Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে শান্তি বৈঠক চলাকালীন বিস্ফোরণ, হত ৭

পহেলগাঁও ইস্যুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। তখনই বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদ।

পাকিস্তানে শান্তি বৈঠক চলাকালীন বিস্ফোরণ, হত ৭
  • ২৮ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

করাচি, ২৮ এপ্রিল: পহেলগাঁও ইস্যুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। তখনই বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদ। সূত্রের খবর, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে ঘটেছে বিস্ফোরণটি। যার ফলে মৃত্যু হয়েছে সাতজনের। জখম কমপক্ষে ১৬। ওই এলাকায় একটি শান্তি বৈঠক চলছিল, অভিযোগ তখনই কেউ বোমা নিক্ষেপ করে। সেটি ফেটেই মৃত্যু হয় ৭ জনের। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Advertisement

তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মূলত পাকিস্তানি তালিবানদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই শান্তি বৈঠক বসেছিল দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে। তাতে উপস্থিত ছিলেন পাক সরকারের প্রতিনিধিরা। সেই সময়েই হামলা চলে। গত তিনদিন ধরেই উত্তর ওয়াজিরিস্তানে গতিবিধি বাড়িয়েছে পাক সেনা। কারণ আফগানিস্তান থেকে বিদ্রোহীরা ওই এলাকা দিয়েই পাকিস্তানে ঢুকছে বলে খবর পায় পাকিস্তানের গোয়েন্দা দপ্তর। তারপরেই উত্তর ওয়াজিরিস্তানে পৌঁছে প্রায় ৭১ জন বিদ্রোহীকে নিকেশ করে পাক সেনা। তারপরেই আজ, সোমবার ওয়ানা শহরে এই বোমা হামলার ঘটনা ঘটায় চাপে পাক সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ