বারাসতে বিজেপির‘চার্জশিট’ প্রকাশ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলায় বিধানসভা ভোট আসন্ন। তার আগে এলাকাভিত্তিক বিভিন্ন ইস্যু নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ করছে বঙ্গ বিজেপি। মঙ্গলবার বারাসতে বিজেপির দলীয় কর্মসূচিতে এসে একাধিক ইস্যুতে শাসকদলকে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বারাসতের টাকি রোডের ধারে বিজেপির পার্টি অফিসে জেলার বেহাল নিকাশি ব্যবস্থা থেকে জমা জঞ্জাল, কর্মসংস্থানে ব্যর্থতা ইত্যাদি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করেন সুকান্তবাবু। একইসঙ্গে এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি। এক্ষেত্রে রাজ্য সরকার কোনো সহযোগিতা করেনি বলে দাবি করেন সুকান্ত।

Advertisement

মন্ত্রীর কথায়, বারাসত সাংগঠনিক জেলায় সরকারি পরিষেবা সব তলানিতে। বারাসত শহরে আবর্জনা যত্রতত্র পড়ে থাকে। যানজট তো লেগেই আছে। সব মিলিয়ে যা অবস্থা, তাতে এবার বাংলা থেকে তৃণমূল বিদায় নেবে। এদিকে তৃণমূলের দাবি, ডবল ইঞ্জিন রাজ্যে গিয়ে বিজেপি নেতাদের ‘চার্জশিট’ প্রকাশ করা উচিত। আসলে বিজেপির কাছে ইস্যু না থাকায় অযথা এসব বলে বাজার গরম করছে। তাতে কাজের কাজ কিছু হবে না।