Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়ূরেশ্বরে সুকান্তর রোড-শোয়ে ভিড় না হওয়ায় চিন্তিত বিজেপি

ময়ূরেশ্বরের বীরচন্দ্রপুরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের রোড শোয়ে তেমন ভিড় হল না। তাতে চিন্তিত স্থানীয় বিজেপি নেতৃত্ব।

ময়ূরেশ্বরে সুকান্তর রোড-শোয়ে ভিড় না হওয়ায় চিন্তিত বিজেপি
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: ময়ূরেশ্বরের বীরচন্দ্রপুরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের রোড শোয়ে তেমন ভিড় হল না। তাতে চিন্তিত স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপি প্রার্থীর দাবি, বেলা ১০টার কর্মসূচি দুপুর সাড়ে ১২টায় শুরু হয়েছে। রোদের কারণে মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি, ছড়িয়ে ছিটিয়ে ছিল। 

Advertisement

বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে বীরচন্দ্রপুর অন্যতম তীর্থস্থান। এখানে জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। রয়েছে নিতাই বাড়ি, জগন্নাথ ও ইসকনের মন্দির। সেই পুণ্যভূমিতে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে সুকান্ত মজুমদারের রোড-শো ঘিরে অনেক প্রত্যাশা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু নিতাইবাড়ি থেকে যখন সুকান্ত মজুমদারের রোড-শো শুরু হয়, তখন তেমন লোকজনই ছিল না। সঙ্গে ছিলেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।  নিতাইবাড়ির কাছে ছোট্ট একটি জায়গায় পথসভাও করেন সুকান্তবাবু।  তৃণমূল নেতাদের ‘বেড়াল’ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীর লাঠি যেন তৃণমূলের উপর প্রয়োগ হয়, সেই দাবি তোলেন তিনি। ৪ মে-র পর পুলিশ দিয়ে ‘উল্টো করে টাঙিয়ে সোজা করার’ হুঁশিয়ারি দেন তিনি। 
তৃণমৃলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, মানুষের অনুপস্থিতিই প্রমাণ করে যে, বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাঁর মতে, যখনই কোনো সভায় ভিড় কম হয়, বিজেপি নেতারা তখনই মেজাজ হারিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন। কিন্তু আমরা ‘জেতা গেম’ নষ্ট করব না। 
 দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ সাহার সমর্থনে রোড শো করছেন সুকান্ত মজুমদার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ