Bartaman Logo
৯ জুন, ২০২৬

৩ বিরোধী রাজ্যের দখল নিয়ে চিন্তায় বিজেপি, ধাক্কা খাবে মোদির ভাবমূর্তি

আসন্ন চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটে হারজিতের সঙ্গে নরেন্দ্র মোদির ভবিষ্যৎ ভাবমূর্তি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে।

৩ বিরোধী রাজ্যের দখল নিয়ে চিন্তায় বিজেপি, ধাক্কা খাবে মোদির ভাবমূর্তি
  • ১৮ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটে হারজিতের সঙ্গে নরেন্দ্র মোদির ভবিষ্যৎ ভাবমূর্তি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। আর এটাই বিজেপির অন্দরে রীতিমতো শংকার জন্ম দিচ্ছে। প্রচার পুরোদমে শুরু হওয়ার আগেই বিজেপি এবং এনডিএ জোট শরিকদের অন্দরে চর্চা চলছে যে, অন্তত একটি নতুন রাজ্য জয়ের তালিকায় যুক্ত না হলে সেটি নরেন্দ্র মোদির জন্য বিপদ সংকেত। যে বৃহৎ রাজ্যগুলিতে ভোট হতে চলেছে, তার মধ্যে অসম ছাড়া আর কোনও রাজ্যেই বিজেপি কিংবা এনডিএ জোট সরকারে নেই। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জোট সরকারে বিজেপি থাকলেও শক্তি নামমাত্রা। পক্ষান্তরে অসম, বাংলা, তামিলনাড়ু, কেরলের মধ্যে একমাত্র অসমে বিজেপি স্ট্রং। ২০২৬ সালের ভোটে যদি দেখা যায় ওই একই চিত্রই রয়ে যাচ্ছে, তাহলে সব দায়ই চাপতে পারে মোদির ঘাড়ে। কারণ, এত প্রচার এবং প্রয়াসের পরও যদি বাংলা, তামিলনাড়ু, কেরল বিজেপি দখল করতে না পারে, তাহলে মোদি জমানায় এই তিন রাজ্য আর বিজেপির দখলে আসবে না। সংসদের অলিন্দে পর্যন্ত চার রাজ্যের ভোটের সম্ভাবনা নিয়ে চর্চা চলছে। এনডিএ জোটের নেতা সাংসদদের মধ্যেও গুঞ্জন, এবারও  তিন রাজ্য হাতছাড়া হবে বিজেপির? অন্তত একটি রাজ্য যদি দখল করা না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ধাক্কা খাবে। বিজেপির অন্দরে চর্চা, কোনোদিন বিজেপির দখলে আসেনি, এরকম রাজ্যে ক্ষমতায় না এলে শুধু‌ই অসম নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর সেই কৃতিত্বও যাবে হিমন্ত বিশ্বশর্মার কাছে। যা মোদির জন্য উদ্বেগজনক বার্তা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ