Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু বাড়ি গিয়ে অর্থসাহায্য বিধায়কের

টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের পরেও কাটেনি রহস্য। বরং পরিবারের দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। এর মধ্যে মৃত টোটোচালক তথা বিজেপি কর্মী সঞ্জিত দাসের বাড়িতে গিয়ে অর্থ সাহায্য তুলে দিলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়।

বারাসতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু বাড়ি গিয়ে অর্থসাহায্য বিধায়কের
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের পরেও কাটেনি রহস্য। বরং পরিবারের দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। এর মধ্যে মৃত টোটোচালক তথা বিজেপি কর্মী সঞ্জিত দাসের বাড়িতে গিয়ে অর্থ সাহায্য তুলে দিলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। আশ্বাস দিলেন, সরকারি সাহায্যে পরিবারের কারও চাকরির ব্যবস্থা করা যায় কি না, সে দিকটিও তিনি দেখবেন। কিন্তু সঞ্জিতের মৃত্যুর ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা।

Advertisement

বৃহস্পতিবার সকালে শাসনের গোলাবাড়িতে বারাসতের ঘোলা কাজিপাড়ার সঞ্জিত দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। রবিবার বিধায়কের বাড়িতে আসার দিনেও ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে বারবার শেষ ফোনের কথা বলছিলেন বাবা সুকুমার দাস। তাঁর দাবি, বুধবার রাতে ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখনই ফোনের ওপার থেকে কয়েকজনের গলা শোনা যায়। তাঁরা চিৎকার করে সঞ্জিতকে বলেছিলেন, ‘ফোন রাখ।’ তারপরেই ফোন কেটে যায়। আর ছেলের সঙ্গে যোগাযোগ হয়নি। পরদিন দেহ উদ্ধার হয়। হাত-পা এবং গলায় আঘাতের চিহ্ন মিলেছে।
সুকুমারবাবুর দাবি, দেহ যেখানে উদ্ধার হয়েছে, সেই এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, ঘটনার রাতে একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন সঞ্জিত। পাশাপাশি সঞ্জিত তাঁদের কাছে ক্ষমাও চান। সুকুমারের কথায়, এটা পরিকল্পনামাফিক খুন। যাঁরা ছেলেকে এভাবে কেড়ে নিল, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে, এদিন সঞ্জিতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। দোষীদের গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন বারাসত থানার আইসি অনুপম চক্রবর্তী।
বিধায়ক শংকরবাবু বলেন, পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। একটি শিশু রয়েছে। সংসারটি যাতে ভেসে না যায়, বিধায়ক হিসাবে সেদিকে আমার নজর থাকবে। পরিবারের চাকরির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দেব। এক সপ্তাহ পরে আবার পরিবারের সঙ্গে দেখা করব। ঘটনায় দোষীরা দ্রুত ধরা পড়বে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ