নিউ ইয়র্ক: আগামী ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হবে বিয়র্ন বর্গের আত্মজীবনী ‘হার্টবিটস।’ তার আগেই বইয়ের কিছু অংশ প্রকাশ্যে এসেছে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে। জানা গিয়েছে, দু’বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন কিংবদন্তি টেনিস প্লেয়ার। অথচ শরীরে ছিল না কোনও উপসর্গ। রুটিন মাফিক শারীরিক পরীক্ষা করাতে গিয়েই প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে। তৎক্ষণাৎ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দুঃসময় কাটিয়ে বর্গ আপাতত সুস্থ। তবে মানসিক আতঙ্ক গ্রাস করেছে তাঁকে। নির্ধারিত সময় অন্তর পরীক্ষা করাতে হয়। এই প্রসঙ্গে বর্গ লিখেছেন, ‘এটাই জীবন। বড়ই অনিশ্চিত।’ পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন তিনি।



