Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পুনে ও রায়পুরে ‘হোম’ ম্যাচ খেলতে পারে বেঙ্গালুরু

ঘরছাড়া হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরশুমে চিন্নস্বামী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে পারবেন না বিরাট কোহলিরা।

পুনে ও রায়পুরে ‘হোম’ ম্যাচ খেলতে পারে বেঙ্গালুরু
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

মুম্বই: ঘরছাড়া হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরশুমে চিন্নস্বামী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে পারবেন না বিরাট কোহলিরা। বদলে তাদের ঘরের মাঠ হতে পারে ডিওয়াই পাতিল স্টেডিয়াম (পুনে) ও শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম (রায়পুর)। মঙ্গলবার আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়ে দিয়েছেন, ‘যেসব ফ্র্যাঞ্চাইজি প্রশাসনিক দায়বদ্ধতা বজায় রাখতে ব্যর্থ, তারা হোম ম্যাচ আয়োজন করতে পারবে না।’ উল্লেখ্য, গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরুর দলটি। এরপর বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। এছাড়া জয়পুরে হোম ম্যাচ খেলতে পারবে না রাজস্থান রয়্যালসও। প্রশাসনিক সমস্যার কারণে তারা হোম ম্যাচ খেলবে পুনেতে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ