Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি প্রকল্প: নজরদারিতে বিশেষ দল গঠন করল রাজ্য

বাংলার বাড়ি প্রকল্পে নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ লক্ষ বাড়ির কাজ শেষ করতে জেলায় জেলায় নজরদারি চালাতে আধিকারিকদের নিয়ে বিশেষ দল গঠন করল রাজ্য সরকার।

বাংলার বাড়ি প্রকল্প: নজরদারিতে বিশেষ দল গঠন করল রাজ্য
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার বাড়ি প্রকল্পে নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ লক্ষ বাড়ির কাজ শেষ করতে জেলায় জেলায় নজরদারি চালাতে আধিকারিকদের নিয়ে বিশেষ দল গঠন করল রাজ্য সরকার। গত সপ্তাহেই এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সূত্রের খবর, সোমবার সকালে পঞ্চায়েত দপ্তরের একটি বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এঁরা জেলায় জেলায় গিয়ে বাড়ি তৈরির কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। যে সমস্ত ক্ষেত্রে এখনও প্রথম কিস্তির টাকা ব্যবহার করে কাজ শেষ হয়নি, তাও খতিয়ে দেখবেন এই পদস্থ কর্তারা। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্ত বাড়ি তৈরির কাজ শেষ করাতে চাইছে রাজ্য। সেই কারণেই বিশেষ দল পাঠিয়ে নজরদারির সিদ্ধান্ত বলেও জানা গিয়েছে। কারণ, ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ