লন্ডন: দেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন ডেভিড বেকহ্যাম। ক্লাব ফুটবলে আলো ছড়িয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো ক্লাবের জার্সিতে। জিতেছেন একাধিক ট্রফি। তবে জীবনের সবচেয়ে বড় সম্মানটা শনিবারই পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নাইটহুড উপাধিতে সম্মানিত হলেন তিনি। অর্থাৎ, এবার থেকে ‘স্যার’ উপাধি ব্যবহৃত হবে তাঁর নামের আগে। এই সম্মান পেয়ে আপ্লুত তিনি। বলেন, ‘দেশের জার্সিতে খেলা ও অধিনায়কত্ব করা গর্বের। এই সম্মান সবকিছুর উপরে।’



