ওসাসুনা- ১ : বার্সেলোনা- ২
ওসাসুনা- ১ : বার্সেলোনা- ২
মাদ্রিদ: লা লিগায় খেতাবরক্ষা থেকে আর এক কদম দূরে বার্সেলোনা। শনিবার অ্যাওয়ে ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারাল হান্স ফ্লিকের ছেলেরা। সেই সুবাদে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে আপাতত ১৪ পয়েন্টে এগিয়ে তারা। বার্সেলোনার বাকি আর চারটি ম্যাচ। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহে ৮৮ পয়েন্ট। রবিবার এস্প্যানিয়লের মুখোমুখি হবে রিয়াল (৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট)। এই ম্যাচে ভিনিসিয়াসরা পয়েন্ট খোয়ালেই খেতাব নিশ্চিত হয়ে যাবে বার্সার। না হলে এল ক্লাসিকো পর্যন্ত অপেক্ষা করতে হবে ইয়ামালদের। আগামী ১০ মে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট। সেদিনই লিগ ঘরে তোলার সুযোগ থাকবে বার্সার সামনে।
ওসাসুনার বিরুদ্ধে অবশ্য জয়ের জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে ফ্লিক ব্রিগেডকে। ৮১ মিনিটে র্যাশফোর্ডের ঠিকানা লেখা সেন্টার থেকে হেডে দলকে এগিয়ে দেন লিওয়ানডস্কি। পাঁচ মিনিট বাদেই ব্যবধান বাড়ান ফেরান তোরেস। এরপর রাউল গার্সিয়ার লক্ষ্যভেদে এক গোল পরিশোধ দেয় ওসাসুনা। তাতে অবশ্য বার্সার জয় আটকায়নি।