নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবহণে ‘ডবল ইঞ্জিনের’ গতি! আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের রাস্তা হবে আমেরিকার মতো। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে এমনই বড়ো ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। এদিন বাংলার সড়ক পরিকাঠামোর উন্নয়নে ১ লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি।
Advertisement
এছাড়াও এদিন সভার মঞ্চ থেকে গাদকরি বলেন, ‘চাইতে চাইতে হাঁপিয়ে যাবেন, কিন্তু আমি দিয়ে যাব। আমার কাছে টাকার কোনো অভাব নেই।’ কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘আমি যা বলি, তা করে দেখাই। আমি তাঁদের মতো নই, যাঁরা বলার পর কাজ করেন না।’
বিস্তারিত আসছে...



