নয়াদিল্লি: ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ পরিচালনার জন্য দুই নিরপেক্ষ আম্পায়ারকে নিযুক্ত করেছে আইসিসি। ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে এসেছেন বাংলাদেশের সরফুদৌল্লা সৈকত। রবিবার বরোদায় প্রথম একদিনের ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন সরফুদৌল্লা। তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ, মুস্তাফিজুর ইস্যুতে ভারতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচ অন্যত্র সরানোর আবেদন জানানো হয়েছে আইসিসি’র কাছে। এই আবহে বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লার ভারতে আসা খুবই তাৎপর্যপূর্ণ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত নিরাপদ নয় বলে যে অভিযোগ বাংলাদেশ করছে, তা ডাহা মিথ্যা প্রমাণ হল।



