Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গল টেস্টে বড় রান বাংলাদেশের

অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী টেস্টে চাপে শ্রীলঙ্কা।

গল টেস্টে বড় রান বাংলাদেশের
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গল: অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী টেস্টে চাপে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বোলারদের উপর রীতিমতো ছড়ি ঘোরালেন বাংলাদেশের ব্যাটাররা। নাজমুল, মুশফিকুর, লিটনদের দাপটে বড় স্কোর তুলেছে টাইগার ব্রিগেড। গলে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪। ক্রিজে আছেন হাসান মামুদ (ব্যাটিং ০) ও নাহিদ রানা (ব্যাটিং ০)।

Advertisement

প্রথম দিনেই দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল। ২৭৯ বলে তাঁর ১৪৯ রানের ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ১টি ছক্কায়। সঙ্গী মুশফিকুর অবশ্য দেড়শো রান পূর্ণ করেন। তবে বৃষ্টির কারণে দুপুরের দিকে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় মনঃসংযোগ নষ্ট হয় বাংলাদেশের এই তারকা ব্যাটারের। ফের খেলা শুরু হলে ফার্নান্দোর বলে এলবিডব্লু হন মুশফিকুর। ৩৫০ বলে তাঁর ১৬৩ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চারে। লিটন দাস (৯০) অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে আসিথা ফার্নান্ডো, মিলন রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে তিনটি করে উইকেট পান।

Advertisement
সম্পর্কিত সংবাদ