মুম্বই, ১৭ জানুয়ারি: ক্রমশ ডিজিটাল হচ্ছে ভারত। দিন দিন লাফিয়ে বাড়ছে অনলাইন লেনদেন। তাতে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকারও। এর মধ্যেই অনলাইনে আর্থিক লেনদেনের নিয়মে বদল আনতে চলেছে এসবিআই। নয়া নিয়মের ফলে টাকা গুণতে হবে আইএমপিএসের ক্ষেত্রে।

অনলাইনে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর অন্যতম জনপ্রিয় পদ্ধতি হল আইএমপিএস। মুহূর্তের মধ্যে প্রাপকের অ্যাকাউন্টে টাকা চলে যায়। এতোদিন এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাঠানোর জন্য গ্রাহকের থেকে কোনও ফি নিত না এসবিআই। কিন্তু ১৫ ফেব্রুয়ারি থেকে সেই সুবিধা আর মিলবে না। একলপ্তে ২৫ হাজার টাকার বেশি লেনদেনে এবার দিতে হবে সার্ভিস চার্জ।
সেই পরিমাণ কত, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। ১ লক্ষ টাকা পর্যন্ত আইএমপিএস-এ দিতে হবে ২ টাকা। ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে তা বেড়ে হবে ৬ টাকা। আর ৫ লক্ষ টাকার ক্ষেত্রে চার্জ বাবদ আগামী দিনে ১০ টাকা দিতে হবে গ্রাহককে। প্রতি ক্ষেত্রে সঙ্গে যুক্ত হবে জিএসটি। আইএমপিএসের মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাঠানো যায়। ব্যাঙ্কের শাখার মাধ্যমে আইএমপিএসের ক্ষেত্রে নিয়মে কোনও বদল হচ্ছে না।