Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্যাত্রাণে অসম টাকা পেলেও বাংলা পায় না, তোপ মমতার, বিপুল জল ছেড়েছে ডিভিসি

রাজ্যে ফের বন্যার ভ্রুকুটি। ডিভিসি জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পরিস্থিতির আরও অবনতির আগেই সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে কাজে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্যাত্রাণে অসম টাকা পেলেও বাংলা পায় না, তোপ মমতার, বিপুল জল ছেড়েছে ডিভিসি
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ফের বন্যার ভ্রুকুটি। ডিভিসি জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পরিস্থিতির আরও অবনতির আগেই সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে কাজে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলের কাছে তাঁর অনুরোধ, ‘প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। অকারণে রাজনীতি করবেন না।’ 

Advertisement

মঙ্গলবার রাজ্য প্রশাসনের কর্তাদের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন জেলাশাসকরা। সকলের সঙ্গে প্লাবন পরিস্থিতির পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। বন্যানিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাংলার সঙ্গে বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তাঁর সাফ কথা, ‘জনগণের ক্ষতির কথা ওরা ভাবে না। অসম বন্যাত্রাণের টাকা পায়, কিন্তু বাংলা পায় না।’ 
কীভাবে প্রতিবছর বাংলাকে ভাসিয়ে দিয়ে খালাস হয়ে যায় মোদি সরকার, সেই ব্যাখাও তুলে ধরেন মমতা। তিনি জানান, বিভিন্ন জলাধার থেকে এবছর ১৮ জুন থেকে এপর্যন্ত ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি। তবে এই অভিযোগ এবছর নতুন নয়। তিনি জানান, ডিভিসি যথাসময়ে ড্রেজিং করলে জলাধারগুলির জলধারণ ক্ষমতা বাড়ত। প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল। বিভিন্ন বৈঠকেও উঠেছে ড্রেজিং প্রসঙ্গ। গঙ্গাভাঙন রোধসহ বন্যা রোখার জন্য প্রয়োজনীয় কাজের অনুরোধ করা হয় কেন্দ্রকে। বছরের পর বছর কেটে গিয়েছে। শুধু কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। তারই ফল ভুগছে বাংলা।  
এই পরিস্থিতিতে জেলা প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি, নবান্নের তরফে প্রতিটি জেলায় তিনজন অভিজ্ঞ আমলাকে পাঠানো হবে। তাঁরা জেলায় সাতদিন থেকে প্লাবন পরিস্থিতি সামলাতে সহযোগিতা করবেন। জনপ্রতিনিধিদেরকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মানুষকে সাহায্য করতে হবে। কোনও অভিযোগ শুনতে চাই না।

সম্পর্কিত সংবাদ