Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ধোনির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন

শনিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে দাপটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেন ঋতুরাজ গায়কোয়াড়রা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮।

ধোনির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: শনিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে দাপটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেন ঋতুরাজ গায়কোয়াড়রা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮। প্লে-অফের আশা এখনো জিইয়ে রয়েছে চেন্নাইয়ের। এমন পরিস্থিতিতে মাঠে মহেন্দ্র সিং ধোনিকে চাইছেন রবিচন্দ্রন আশ্বিন। এক সাক্ষাৎকারে প্রাক্তন সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দেন প্রাক্তন অফ স্পিনার। ভারতীয় দলের পাশাপাশি দীর্ঘদিন চেন্নাইয়ের ড্রেসিং-রুম ভাগ করেছেন দু’জনে। সেই রেশ ধরেই অ্যাশ বলেন, ‘সকলেই মাহির ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলে। তবে আমি ওর কিপিংকে একইসঙ্গে এগিয়ে রাখব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ