আর্সেনাল- ১ : ম্যান সিটি- ১
(মার্তিনেল্লি) (হালান্ড)
আর্সেনাল- ১ : ম্যান সিটি- ১
(মার্তিনেল্লি) (হালান্ড)
লন্ডন: স্ট্র্যাটেজির লড়াইয়ে আবারও শিষ্য মিকেল আর্তেতাকে টেক্কা দিতে ব্যর্থ গুরু পেপ গুয়ার্দিওলা। রবিবার প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে লিড নিয়েও জিততে ব্যর্থ ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার এমিরেটস স্টেডিয়ামে সংযোজিত সময়ে সুপার-সাব গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে হার বাঁচাল আর্সেনাল। ১-১ গোলে শেষ হল ম্যাচ। উল্লেখ্য, ম্যাচের শুরুতেই আর্লিং হালান্ডের গোলে লিড নেয় সিটিজেনরা। এরপর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখতে সফল পেপ ব্রিগেড। একটা সময় মনে হয়েছিল, অ্যাওয়ে ম্যাচ থেকে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে নীল ম্যাঞ্চেস্টার। তবে সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে প্রতি-আক্রমণ থেকে দুরন্ত গোলে দলকে এক পয়েন্ট এনে দেন মার্তিনেল্লি। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল আর্সেনাল। আর সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রইল ম্যান সিটি।
এদিকে, মেজর লিগ সকারে মেসি-ম্যাজিক অব্যাহত। রবিবার আরও একবার জোড়া গোলে দলকে টানলেন আর্জেন্তাইন মহাতারকা। ঘরের মাঠে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে ডেভিড মেসির দল।