Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাকে পুরসভার আওতায় আনার প্রস্তাব অর্জুন সিংয়ের

দেশের মধ্যে সবথেকে প্রাচীন ক্যান্টনমেন্ট বোর্ড হল বারাকপুরে। দীর্ঘদিন হল এই বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাচন হয়নি।

ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাকে পুরসভার আওতায় আনার প্রস্তাব অর্জুন সিংয়ের
  • ২৮ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দেশের মধ্যে সবথেকে প্রাচীন ক্যান্টনমেন্ট বোর্ড হল বারাকপুরে। দীর্ঘদিন হল এই বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাচন হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের মনোনীত সিইও এবং সদস্যরা এখন এই বোর্ড পরিচালনা করছেন। তবে স্থানীয় ক্যান্টনমেন্ট বোর্ডের পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে বাসিন্দাদের। মেন রাস্তা ভালো থাকলেও বোর্ড এলাকার ভিতরের রাস্তাগুলি খানাখন্দে ভরা। পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তে ভরে গিয়েছে রাস্তাগুলি। এই বোর্ড এলাকাকে এবার উত্তর বারাকপুর পুরসভার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন স্থানীয় বিধায়ক অর্জুন সিং। তিনি প্রতিরক্ষা মন্ত্রক এবং রাজ্য সরকারের কাছেও এই প্রস্তাব পাঠিয়েছেন।

Advertisement

অর্জুন সিং বলেছেন, সদর বাজার, আর্দালি বাজার সহ বিভিন্ন এলাকা এই ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে রয়েছে। এইসব এলাকায় রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় একটি হাসপাতাল থাকলেও তার পরিকাঠামো পর্যাপ্ত নয়। এখানকার বহু মানুষ রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পান না। তাই ওই অঞ্চলকে পুরসভার আওতায় আনতে পারলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন এবং পরিষেবা পাবেন।
ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাকে উত্তর বারাকপুর পুরসভার আওতায় আনার প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন এলাকার মানুষ। তাঁদের মতে, এই বোর্ড ইচ্ছামতো সম্পত্তি কর বাড়িয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কর বসিয়েছে। যে পরিষেবা সাধারণ মানুষের পাওয়ার কথা, তা পাওয়া যাচ্ছে না। পুরসভার আওতায় এলে মানুষ তাঁর সমস্যার কথা জানাতে পারবেন। বর্তমানে সমস্যার কথা শোনার কেউ নেই। ফলে সাধারণ মানুষকে খুবই সমস্যায় পড়তে হয়। তাই এলাকার মানুষ চাইছেন, বোর্ড উত্তর বারাকপুর পুরসভার হাতে ক্ষমতা হস্তান্তর করুক। এখন দেখার, প্রতিরক্ষা মন্ত্রক এবং রাজ্য সরকার এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ