Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আমরা কি পশু! নজরদারি নিয়ে তোপ সুইয়াটেকের

যতকাণ্ড অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গলসে। আগে প্রতিপক্ষের সার্ভিসের মাঝে চিৎকার করে সমালোচনার মুখে পড়েছিলেন নাওমি ওসাকা।

আমরা কি পশু! নজরদারি নিয়ে তোপ সুইয়াটেকের
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

মেলবোর্ন: যতকাণ্ড অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গলসে। আগে প্রতিপক্ষের সার্ভিসের মাঝে চিৎকার করে সমালোচনার মুখে পড়েছিলেন নাওমি ওসাকা। এবার কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে আত্মসমর্পণের পর আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন ইগা সুইায়াটেক। সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের প্রতি ক্ষোভ উগরে দিলেন দ্বিতীয় বাছাই পোলিশ তারকা। এদিন এলিনা রিবাকিনার কাছে ৬-৭, ১-৬ ব্যবধানে হেরে শেষ আট থেকেই বিদায় নিলেন গতবারের সেমি-ফাইনালিস্ট। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে সুইয়াটেক বলেন, ‘এখানে এসে বুঝতেই পারছিলাম না যে, আমরা টেনিস খেলোয়াড় না কি চিড়িয়াখানার পশু! ক্যামেরার এমন নজরদারি চললে নিজের ইচ্ছামতো কিছু করার উপায় থাকে না। এমনকি শৌচালয়ে গেলেও নিশ্চিন্ত থাকা যায় না।’ উল্লেখ্য, কেরিয়ারে এখনও পর্যন্ত ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সুইয়াটেক।

Advertisement

মেলবোর্ন পার্কে খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসরে নজরদারি নিয়ে সম্প্রতি বিরক্তি প্রকাশ করেছেন কোকো গফও। তৃতীয় বাছাই আমেরিকার খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে হেরে লকার রুমে গিয়ে হতাশায় র‌্যাকেট ভেঙে ফেলেন। সেই ভিডিও পরে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন গফ। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ