শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আর্সেনাল-১                                    :                                     হাল সিটি-০

Advertisement

লন্ডন: প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে আর্সেনাল। শনিবার ঘরের মাঠ, এমিরেটস স্টেডিয়ামে হাল সিটিকে ১-০ ব্যবধানে হারাল গানাররা। ম্যাচের একমাত্র গোলটি মার্টিন ওডেগার্ডের। এই জয়ের সুবাদে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ১০ ম্যাচে মিকেল আর্তেতার দলের সংগ্রহ ২৭ পয়েন্ট।
আর্সেনালকে তাদের ঘরের মাঠে শুরুর দিকে অবশ্য বেগ দিয়েছিল হাল সিটি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে আধিপত্য বিস্তার করে হোম টিম। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মাদুয়েকের জোরালো শট বিপক্ষ গোলরক্ষক ঠেকালেও পুরোপুরি বিপন্মুক্ত করতে ব্যর্থ। ফিরতি বল জালে জড়িয়ে ম্যাচে ব্যবধান গড়ে দিলেন আর্সেনালের ক্যাপ্টেন ওডেগার্ড (১-০)।